ওমর ফারুক সুমন | ০৯:২৪ পিএম, ২০২১-০৩-২৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্বাধীনতার সুবর্নজয়ন্তি ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের গৌরব অর্জনের জন্য আনন্দ রেলী ও দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
২৭ মার্চ শনিবার সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল রেলী শুরু হয়ে উপজেলা মাঠে উন্নয়ন মেলা স্থলে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের ২০ দল অংশ গ্রহন করেন। মেলার প্রতিটি স্টল ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ওসি মোঃ আনোয়ার হোসেন খান সহ সরকারি ব্যাসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
মেলায় আগত দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বক্তারা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের গৌরব উজ্জ্বল অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited