নানিয়ারচরে ২৬ শে মার্চ ঘিরে বর্ণিল আয়োজন


মেহেরাজ হোসেন সুজন    |    ০৭:৫৭ পিএম, ২০২১-০৩-২৬

নানিয়ারচরে ২৬ শে মার্চ ঘিরে বর্ণিল আয়োজন

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানিয়ারচরে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে দিনটি।

নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা ও পুস্পস্তবক প্রদান,বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ সমাধিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক প্রদান, তোপধ্বনি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহি অফিসার শিউলি রহমান তিন্নি এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিল ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার সহ প্রমূখ।