রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগীদের মাঝে আর্থিক অনুদান


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৫ পিএম, ২০২১-০৩-২৬

রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রোগীদের মাঝে আর্থিক অনুদান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটিতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে রোগীদের মাঝে চেক বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপপরিচালক মো: ওমর ফারুক,সহকারি পরিচালক রুপনা চাকমাসহ পরিষদের সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে রাঙ্গামাটির সদর উপজেলার ক্যান্সার রোগী তুফা আক্তার, ১নং পাথরঘাটার ক্যান্সার রোগী দীপা ত্রিপুরা, রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের ক্যান্সার রোগী মঙ্গলা চাকমা,  সদর উপজেলার মানিকছড়ি গ্রামের ক্যান্সার রোগী লাইলী বেগম, চন্দ্রঘোনার ক্যান্সার রোগী জহরুল আমিন, কাউখালী উপজেলার রাঙ্গীপাড়ার ক্যান্সার রোগী রোকেয়া বেগম, কাউখালী উপজেলার ক্যান্সার রোগী দুলুবালা বড়–য়া, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ক্যান্সার রোগী ঙোমাচিং মারমা, বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারের ক্যান্সার রোগী কাজলা দেবী চাকমা, জুরাছড়ি উপজেলার ক্যান্সার রোগী পুষ্প েেদবী চাকমা, বাঘাইছড়ি উপজেলার ক্যান্সার রোগী নিরতা চাকমা, বরকল উপজেলার ক্যান্সার রোগী আবদুস সালাম, লংগদু উপজেলার ক্যান্সার রোগী শাহনাজ আক্তার, রাঙ্গামাটি পৌরসভা এলাকাধীন গীতাশ্রম কলোনীর কিডনী রোগী দিলীপ ধর, সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কিডনী রোগী নয়নতারা চাকমা, কাউখালী উপজেলার কিডনী রোগী আকলিমা বেগম, সদর উপজেলার চংড়াছড়ি গ্রামের লিভার সিরোসিস রোগী শান্তি রাণী চাকমা, পৌরসভার তবলছড়ি বাজারের স্ট্রোকে আক্রান্ত হাফেজ খাঁ, পৌরসভা এলাকাধীন রাজদ্বীপ গ্রামের স্ট্রোকে আক্রান্ত রোগী স্বরুপ চাকমা, কাপ্তাইয়ের স্ট্রোকে আক্রান্ত রোগী এস এম করিম, বাঘাইছড়ির স্ট্রোকে আক্রান্ত রোগী ভানু দাস, নানিয়ারচরের বুড়িঘাটের জন্মগত হৃদরোগ রোগী উৎপল চাকমা এবং পৌরসভা এলাকাধীন চম্পকনগরের থ্যালাসেমিয়া রোগী ৪ বছরের অমৃতা চাকমাকে নিয়ে মোট ২৩জন রোগীকে প্রতিটি রোগীর হাতে ৫০হাজার টাকা করে সর্বমোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।