প্রেস বিজ্ঞপ্তি | ০৩:০৩ পিএম, ২০২১-০৩-২৫
আজ ২৫ মার্চ ২০২১ গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “গণহত্যা ও মুক্তিযুদ্ধ” বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করে।
সভার প্রথমে ২৫শে মার্চের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা এবং সভাপতিত্ব করেন জনাব অঞ্জন কুমার চাকমা, রেজিস্ট্রার।
এছাড়া আরও বক্তব্য রাখেন ড. সুপ্রিয় চাকমা, চেয়ারম্যান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, জনাব খোকনেশ্বর ত্রিপুরা, চেয়ারম্যান (ইনচার্জ), ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং জনাব আবদুল গফুর, সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য ২৫ মার্চ ১৯৭১ সালে কালোরাত্রির স্মৃতিচারণ করে কিভাবে পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ ও ঘুমন্ত সাধারণ জনগণের উপর অতর্কিত হামলা করে তার খন্ডাংশ তুলে ধরে এই নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rmstu.edu.bd/সুবর্ণজয়ন্তী) “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার” এর শুভ উদ্বোধন করেন।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited