ইউনিয়ন পরিষদের সম্পর্ক উন্নয়নের জন্য পিসিএমসি প্রতিনিধিদের সাথে সম্মেলন


স্মৃতিবিন্দু চাকমা    |    ০১:৩৬ পিএম, ২০২১-০৩-২৫

ইউনিয়ন পরিষদের সম্পর্ক উন্নয়নের জন্য পিসিএমসি প্রতিনিধিদের সাথে সম্মেলন

অগ্রাধিকার যোগ্য জীবনরক্ষাকারী ১৭টি আচরণ ও চর্চার বার্তা সমূহ বিষয়ে দিনব্যাপী পিসিএমসি প্রতিনিধিদের সাথে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ বলেন,যারা পাড়াকেন্দ্র সভাপতি,ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন, সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এ ১৭টি বার্তা সম্পর্কে সমাজের জনগণকে সঠিকভাবে বুঝাতে পারলে জনগণের কল্যাণে কাজে আসবে।

প্রত্যন্ত এলাকার মানুষ এখনো কুসংস্কার প্রথা মেনে চলেন,এগুলো পরিহারের লক্ষ্যে অধিকতর পাড়াকর্মীদের মাধ্যেমে প্রচার ঘটাতে হবে। গ্রাম অঞ্চলে এখনো বাল্যবিহবাহ অনুষ্ঠিত হয়ে থাকে,বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে জনসচেতনা গড়ে তোলার দায়িত্ব সমাজে মরুব্বীদের। এ ১৭ টি বার্তা সঠিক ভাবে বুঝে নিয়ে জনসমক্ষে সচেতনতা তৈরী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন।

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনেঃ ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায়, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জুরাছড়ি টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ চাকমা, সহকারি ব্যবস্থাপক নির্মল কান্তি চাকমা,পলাশ চাকমা বক্তব্য রাখেন।