নানিয়ারচরে যক্ষা দিবসে স্টান্ড র‍্যালি ও আলোচনা সভা


মেহেরাজ হোসেন সুজন    |    ০১:২৫ পিএম, ২০২১-০৩-২৪

নানিয়ারচরে যক্ষা দিবসে স্টান্ড র‍্যালি ও আলোচনা সভা

"মুজিব বর্ষের অঙ্গীকার,যক্ষা মুক্ত দেশ গড়ার" এই শ্লোগান নিয়ে নানিয়ারচরে পালিত হলো বিশ্ব যক্ষা দিবস ২০২১।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক নানিয়ারচর শাখার আয়োজনে বুধবার সকালে কোভিট ১৯ এর প্রবনতার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে স্টান্ড র‍্যালি ও উপজেলা নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা অডিটোরিয়াম কক্ষে যক্ষা বিষয়ে এক আলোচনা সভা ও ব্রাকের কার্যক্রম সম্পর্কে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.নূয়েন খীসার সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ- নুরজামাল হাওলাদার।

নানিয়ারচর উপজেলা শাখার ব্রাক কর্মকর্তা জেপলিন চাকমা সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, যক্ষা হলে বেশির ভাগ মানুষ চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করে ব্রাক এর মাঠ পর্যায়ের কর্মীদের এ বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে,এবং ব্রাক নানিয়ারচর শাখার বিভিন্ন কর্মকান্ডের তথ্য তুলে ধরে তাদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।