হতদরিদ্রদের হাঁস মুরগী ও গবাদিপশু পালনের উপর চার দিন ব্যাপী প্রশিক্ষণ


স্মৃতিবিন্দু চাকমা    |    ১২:৪৫ পিএম, ২০২১-০৩-২৩

হতদরিদ্রদের হাঁস মুরগী ও গবাদিপশু পালনের উপর চার দিন ব্যাপী প্রশিক্ষণ

জুরাছড়ি উপজেলা পরিষদ উন্নয়ন ও পরিচালন প্রকল্পের আওতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে হতদরিদ্রদের  হাঁস মুরগী ও গবাদিপশু  পালনের উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যেমে দারিদ্র দুরীকরণ চার দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা অফিসার্স ক্লাবে চলমান রয়েছে।

গত ২২ মে ২০২১ প্রশিক্ষণ উদ্ধোধন ও মোটিভেশনাল সেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ। উপজেলা মৎস্য ও প্রাণীসম্পদ কমিটি, জুরাছড়ি কর্তৃক বাস্তবায়নে , উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায়  চলমান প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক প্রশিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন এস এ এল ও প্রতি বিন্দু চাকমা,সুদীপ্ত দেওয়ানজি। 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা সভাপতিত্বে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য পরামর্শ প্রদান করেন স্থানীয় ইউডিএফ ত্রিপন চাকমা।