ওমর ফারুক সুমন | ০৮:৩০ পিএম, ২০২১-০৩-২২
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পুলিশ ও বিজিবির প্রতিনিধিগন। সভায় আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকার।
আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাসেল চৌধুরী তার বক্তব্যে পিআইও নুরুন্নবী সরকারের বিভিন্ন অনিয়ম দূর্নিতী ও কমিশন বানিজ্য এবং উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার সাথে পিআইও নুরুন্নবী সরকার জড়িত বলে সন্দেহ প্রকাশ করেন এছাড়াও ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের অধিনে ১৯৮২ সাল থেকে চলমান সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় গুচ্ছ গ্রামের কার্ড নিয়েও টাকার বিনীমেয় এক জনের নামের কার্ড আরেকজনের নামে নিয়ম বহির্ভুত ভাবে বিলির অভিযোগ করেন।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, পিআইও নুরুন্নবী সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যেমন খারাপ আচরন করেন নানা অযুহাতে হয়রানি করেন তা মোটেও কাম্য নয় আমরা এর প্রতিকার চাই।
উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন ও পিআইও নুরুন্নবী সরকারের অনিয়ম দূর্নিতী নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন ,গত দুই দিন আগে পিআইও তার কর্মচারী পুতুল চাকমাকে মারধর করেন এটি কি সে করতে পারে। এছাড়া বাঘাইছড়ি উপজেলায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেন, এলাকার সবাই জানে কোথায় ইয়াবা মদ বিক্রি হয় কিন্তু পুলিশ জানেনা এই না জানার পেছনে রহস্য কি তা সবাই জানি সাপ্তাহিক গোপন চুক্তি এর ফলে প্রকৃত মাদক কার্বারীরা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
প্রধান অতিথির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন,বাঘাইছড়ি উপজেলার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা সবাই ভদ্র তাই পিআইও নুরুন্নবীর মত লোকেরা এখনো এতকিছুর পর টিকে আছে, নিহত সমর বিজয় হত্যার সাথে সে জড়িত কিনা আমি জানিনা তবে তার গতিবিধি নিয়ে সব মহলে সন্ধেহের জন্ম দিয়েছে, মামলার বাদি আমার কাছে গিয়েছে তাকেও আসামি করার জন্য আমি বলেছি পুলিশ তদন্ত করছে তার সংশ্লিষ্টতা পেলে তারাই তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে, শুনেছি বদলীর জন্য আবেদন করছে।
সে যদি সইচ্ছায় চলে যায় যাক তবে যদি এখানে থাকার চেষ্টা করে তাহলে আমাদের আপত্তি আছে বলেন। এছাড়া মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা নিয়ে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমাও প্রশ্ন তুলেন ঘুরেফিরে মাদক ব্যাবসার সাথে জড়িত দের নাম উঠে আসলেও পুলিশ তাদের খুজে পায়না এটা দুঃখ জনক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রস্তাবিত ফায়ার সার্ভিসের স্টেশনের অগ্রগতি ও এলাকাবাসীর পক্ষে আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাসেল চৌধুরীর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন এবং পিআইও নুরুন্নবী সরকারের বিষয়ে যথাযথ ভাবে ব্যাবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেন। এ বিষয়ে পিআইও নুরুন্নবী সরকার বলেন চলমান প্রকল্পের জোর তদারকি করা এবং শতভাগ সচ্ছতা বজায় রাখতে গিয়ে সবাই আমার পেছনে লাগছে আমি শত থাকলে কেও আমাকে কিছুই করতে পারবেনা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited