স্মৃতিবিন্দু চাকমা | ০৩:৩০ পিএম, ২০২১-০৩-২২
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সিসিআরপি আয়োজনে , এসআইডিসি ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের একটি প্রকল্প এর সহযোগিতায় – আজ জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে,রিসোর্স কর্মকতার্ মোরশেদুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা।
আলোচনা সভায় সিসিআরপি জেলা কর্মকতার্ পলাশ খীসা বলেন,দিন দিন পানির নাব্যতা হ্রাস পাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির সময় আসলেও এখন ঠিক সময়ে বৃষ্টি হয়না, তাই পানির ক্ষতিকারক গাছ পরিহার করে পানির উচ্চ যে বৃক্ষ ধরে রাখে সেগুলো রোপন করার জন্য জন সচেতনা গড়ার প্রয়োজন রয়েছে।
প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, একসময় শলক খাল ছিল গভীরতা, এখন আর সেই শলক খাল দিন দিন ভরে যাচ্ছে। পার্বত্য এলাকায় দিন দিন পানির সমস্যা দেখা দিচ্ছে,যারা পাহাড়ে জুমচাষ করে জীবন যাপন করেন তাদের উচিত পানি ধরে রাখার ঝিরিগুলো বাচিঁয়ে রাখা,এজন্য চিরসবুজ গাছগুলোকে রক্ষা করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, নারী অধিকার কমর্ী মিতা চাকমা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited