বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৩:৩০ পিএম, ২০২১-০৩-২২

বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সিসিআরপি আয়োজনে , এসআইডিসি ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের একটি প্রকল্প এর সহযোগিতায় – আজ জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে,রিসোর্স কর্মকতার্ মোরশেদুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা।

আলোচনা সভায় সিসিআরপি জেলা কর্মকতার্ পলাশ খীসা বলেন,দিন দিন পানির নাব্যতা হ্রাস পাচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির সময় আসলেও এখন ঠিক সময়ে বৃষ্টি হয়না, তাই পানির ক্ষতিকারক গাছ পরিহার করে পানির উচ্চ যে বৃক্ষ ধরে রাখে সেগুলো রোপন করার জন্য জন সচেতনা গড়ার প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, একসময় শলক খাল ছিল গভীরতা, এখন আর সেই শলক খাল দিন দিন ভরে যাচ্ছে। পার্বত্য এলাকায় দিন দিন পানির সমস্যা দেখা দিচ্ছে,যারা পাহাড়ে জুমচাষ করে জীবন যাপন করেন তাদের উচিত পানি ধরে রাখার ঝিরিগুলো বাচিঁয়ে রাখা,এজন্য চিরসবুজ গাছগুলোকে রক্ষা করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, নারী অধিকার কমর্ী মিতা চাকমা।