বিলাইছড়ি থানার উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মাইকিং


মোঃ আলী আজগর    |    ০৮:৩৯ পিএম, ২০২১-০৩-২১

বিলাইছড়ি থানার উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মাইকিং

রাঙামাটির দূর্গম উপজেলা বিলাইছড়ি থানার উদ্যোগে করোনার নতুন প্রকোপ রোধে উপজেলার জনসাধারণের মাঝে মাক্স বিতরণ ও জনসাধারণের প্রতি মহামারী করোনা সংক্রান্ত সচতনতামূলক মাইকিং কর্মসূচির পালন করা হয়।

রবিবার সকালে বিলাইছড়ি সদর বাজারে মো পারভেজ আলী অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা ও নুরুল হক পুলিশ পরিদর্শক (তদন্ত) বিলাইছড়ি থানার উদ্বোধন এর মধ্যেদিয়ে উক্ত কর্মসূচির সূচনা করা হয়। বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক মাইকিং ও মাক্স বিতরণ করা হয়।

এসময় সচেতনতামূলক মাইকিং ও মাক্স বিতরণের উক্ত কর্মসূচিতে অন্যান্য দের মধ্য এসআই মো সাজ্জাদ হোসেন এসআই নিংওয়াই মার্মা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।