করোনা সংক্রমন প্রতিরোধে রাঙামাটিতে পুলিশের উদ্ধুদ্ধকরণ কর্মসূচি


মাসুদ পারভেজ নির্জন    |    ০৫:৩৫ পিএম, ২০২১-০৩-২১

করোনা সংক্রমন প্রতিরোধে রাঙামাটিতে পুলিশের উদ্ধুদ্ধকরণ কর্মসূচি

রাঙামাটিতে  সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।

রোববার সকালে রাঙামাটি কোতয়ালী থানার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

 রাঙামাটি শহরের ক্রেতা বিক্রেতা, পথচারী ও যাত্রীদের মাঝে এ সময় মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে মাইকিং করা হয়। 

এসময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ কবির সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 করোনা বিস্তার প্রতিরোধে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে সরকার ঘোষিত নির্দেশনা পালন করতে সকলকে অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা।