নানিয়ারচর থানার উদ্যোগে মাস্ক বিতরণ ও সচতনতামূলক মাইকিং


নানিয়ারচর প্রতিনিধি    |    ০৩:০৩ পিএম, ২০২১-০৩-২১

নানিয়ারচর থানার উদ্যোগে মাস্ক বিতরণ ও সচতনতামূলক মাইকিং

রাঙামাটির দূর্গম নানিয়ারচরে নানিয়ারচর থানার উদ্যোগে করোনার নতুন প্রকোপ রোধে উপজেলার জনসাধারণের মাঝে মাক্স বিতরণ ও জনসাধারণের প্রতি মহামারী করোনা সংক্রান্ত সচতনতামূলক মাইকিং কর্মসূচির পালন করা হয়।

রবিবার সকালে নানিয়ারচর সদর বাজারে নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান এর উদ্বোধন মধ্যেদিয়ে উক্ত কর্মসূচির সূচনা করা হয়। বিভিন্ন এলাকায় এই মাইকিং ও মাক্স বিতরণ করা হয়।

এসময় সচতনতামূলক মাইকিং ও মাক্স বিতরণের উক্ত কর্মসূচিতে অন্যান্য দের মধ্য এ-এস আই জুয়েল দাশ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।