বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ১১:৪৫ পিএম, ২০২১-০৩-১৮

বাঘাইছড়িতে নির্বাচনী সহিংসতায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

রাঙামাটির বাঘাইছড়িতে  উপজেলা পরিষদ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্যদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি শাখার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাগরিক পরিষদ বাঘাইছড়ি শাখার সহ সভাপতি মোঃ রহমত উল্লা খাজার সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মোক্তার হোসেন সোহেল,  পৌর সভাপতি মোঃ আফসার হোসেন,সহ স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।  এসময় বক্তারা ২০১৯ সালের ১৮ই মার্চের ভয়াল দিনের স্বৃতিচারণ করেন এবং আহত ও নিহত পরিবারের পূর্নবাসন করাসহ সুচিকিৎসার ব্যবস্থার যোর দাবী জানান।

উল্লেখ্য, ৫ ম উপজেলা পরিষদ নির্বাচন শেষে ফেরার পথে উপজেলার ৯ কিলোমিটার এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুই পিজাইডিং অফিসার ও ৪ আনসার সদস্য সহ ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়। পরে পুলিশ বাদি হয়ে জেএসএস সন্তু লারমা দলের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা এখন পর্যন্ত এই মামলায় ১৫ জনকে আটক করে পুলিশ।