রাঙামাটিতে মেয়র ও কাউন্সিলরদের বিদায় ও বরণ সংবর্ধনা


শহিদুল ইসলাম হৃদয়    |    ০২:২৫ পিএম, ২০২১-০৩-১৮

রাঙামাটিতে মেয়র ও কাউন্সিলরদের বিদায় ও বরণ সংবর্ধনা

নবনির্বাচিত পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে রাঙামাটিতে মেয়র ও কাউন্সিলরদের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় রাঙামাটি পৌরসভার আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পৌরসভার আওতাধীন নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এবং উক্ত পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরা সহ গণমাধ্যমকর্মীরা।

এসময় বিদায়ীদের বিদায়ী সংবর্ধণা ও নতুন পরিষদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।