জন্মবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগের দোয়া মাহফিল


ওমর ফারুক সুমন    |    ১১:০৫ পিএম, ২০২১-০৩-১৭

জন্মবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগের দোয়া মাহফিল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগ।

১৭ মার্চ বুধবার সন্ধা ৭ ঘটিকায় উপজেলার লাইল্যাঘোনা এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  যুবলীগের জনশক্তি ও কর্ম সংস্থান সম্পাদক মোঃ ওসমান গনি,  প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের  সভাপতি মোঃ শাহরিয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভা পরিচালনা করেন বাঘাইছড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ খোরশেদ আলম। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের জন্য দোয়া কামনা করেন।