বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নানিয়ারচর প্রশাসন ও  আওয়ামীলীগের বর্ণাঢ্য কর্মসুচী


মেহেরাজ হোসেন সুজন    |    ১০:৫১ পিএম, ২০২১-০৩-১৭

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে নানিয়ারচর প্রশাসন ও  আওয়ামীলীগের বর্ণাঢ্য কর্মসুচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ নানিয়ারচর উপজেলা প্রশাসন  ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। নানিয়ারচর উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, এছাড়াও অন্যান্য দের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ-সাব্বির রহমান।

এর পর নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমার উপস্থিতিতে উপজেলা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পরে সকাল ১০ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয় ।