বাঘাইছড়িতে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় কার্ড পেলো ১৯২ দুঃস্থ পরিবার


ওমর ফারুক সুমন    |    ১০:১৪ পিএম, ২০২১-০৩-১৭

বাঘাইছড়িতে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় কার্ড পেলো ১৯২ দুঃস্থ পরিবার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায়  বিভিন্ন ইউনিয়নের ৫ টি গুচ্ছ গ্রামের ১৯২ হতদরিদ্র দুঃস্থ পরিবারের মাঝে কার্ড বিতরন করা হয়েছে।

১৭ মার্চ বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব কার্ড বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সদস্য আবদুল সুক্কুর মিঞা, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার,  আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী সহ উপকার ভোগী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার মাসে ১২০ কেজি করে বছরে প্রায় ১ মেট্রকটন চাউল পাবে।