স্মৃতিবিন্দু চাকমা | ১২:৫৪ পিএম, ২০২১-০৩-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জুরাছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দরা।বুধবার জুরাছড়ি উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। পরে জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ এবং জুরাছড়ি থানা।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত ব্যক্তিদের আত্বার শান্তি কামনা করে মোনাজাত প্রার্থনা করা হয়।
এতে আলাদা আলাদা করে জম্মশত বার্ষিকী উপলেক্ষে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করে। উপজেলা প্রশাসনের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এছাড়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,অফিসার ইনচার্জ শফিউল আজম,১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা প্রমূখ।
অন্যদিকে জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা’র নেতৃত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সদস্য চারু বিকাশ চাকমা,উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা, ১নং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সিন্দু প্রিয় চাকমা,বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধরণ সম্পাদক উজ্জ্বল কুমার চাকমা, জুরাছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সাধরন সম্পাদক মিন্টু চাকমা,সাবেক ছাত্রলীগ নেতা রিকো চাকমা,ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা, ছাত্রলীগ সাধরন সম্পাদক সুদীপ্ত চাকমা( বাচ্চু) ।
এতে পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বঙ্গবন্ধু জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অসহায় গরীব পাহাড়ী বাঙালী দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রবর্তক চাকমা বলেন,আমরা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। বঙ্গবন্ধু কে ভালোবাসলে জনগণের ভাগ্যউন্নয়নের স্বপ্ন দেখতে হবে। আমরা নেতা নয় জনগনের সেবক হয়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য অনুরোধ জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited