রাজস্থলীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ


আজগর আলী খান    |    ১২:৪৭ পিএম, ২০২১-০৩-১৭

রাজস্থলীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর প্রথম প্রহরে রাঙfমাটির রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৭ই মার্চ বুধবার স্মরণ করেছে বঙ্গবন্ধুকে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, উপজেলা, প্রশাসনের উদ্যোগে ম্যুুরালে পুস্পমাল্য অর্পন, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

পরে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়, সভায় প্রধান অতিথি হিনেবে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষার্থী, সাংবাদিক রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।