বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন ও  আওয়ামীলীগের বিভিন্ন কর্মসুচী


নুরুল ইসলাম    |    ১২:৩৫ পিএম, ২০২১-০৩-১৭

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন ও  আওয়ামীলীগের বিভিন্ন কর্মসুচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

বুধবার সকালে  জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে সকাল ১০ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।