নিজস্ব প্রতিবেদক | ০২:২৯ এএম, ২০২১-০৩-১৭
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বৃষকেতু চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অপ্রপ্রচার সহ মানহানি ও কটুক্তিমূলক স্টাটাস দেওয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তার আইনের মামলায় বরকলের মিল্টন চাকমাকে গ্রেফতার করা হয়েছে।
গত ০৭/০৩/২০২১ ইং তারিখে (Cakma Milton) নামক আইডি থেকে রাঙামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানান অপ্রপ্রচার সহ মানহানি ও কটুক্তিমূলক স্টাটাস দেওয়া হয়।
পরবর্তী ০৮/০৩/২০২১ ইং তারিখ সকল স্টাটাসের স্ক্রিনশট নিয়ে বাঘাইছড়ি উপজেলার ৩৭ নং আমতলী ইউপি ছাত্রলীগের সহ সভাপতি মোস্তফা ইসলাম চৌধুীর নিজে বাদী হয়ে কোতোয়ালী থানায় হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর আওতায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ১০/০৩/২০২১ ইং তারিখ রাঙ্গামাটি সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ খান নূরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের ,২৫,২৬,২৯,৩১ধারায় মামলা রুজু করেছেন বলে জানিয়েছেন।
অতঃপর ১৬/০৩/২০২১ সকাল সাড়ে ৮ টায় রাঙামাটি সদর থেকে এস আই অরুপ তালুকদার তাকে গ্রেপ্তার করেছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য,মামলার বাদী ছাত্রলীগ নেতা মোস্তফা ইসলাম চৌধুীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,গত ০৮/০৩/২০২১ তারিখ আমি রাঙ্গামাটির বাসায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ আমার প্রাণ প্রিয় নেতা ও রাজনৈতিক অভিভাবক রাঙামাটি জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি বাবু বৃষকেতু চাকমাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে Cakma Milton নামক আইডি থেকে নানান অপ্র-প্রচার সহ মানহানি ও কুটুক্তি মূলক স্টাটাস দেয়। প্রিয় নেতার মানহানির বিষয়টি আমার অন্তরে আঘাত হানে ফলে খোজ নিয়ে দেখি লোকটি মিলটন চাকমা,পিতা- অনুরুজ চাকমা, ইন্দ্রামা ছড়া,মিটিংগ্যাছড়ি,বরকলের বাসিন্দা।
এবং বর্তমানে রাঙ্গামাটির সদর দেবাশীস নগরে বসবাস করছে।তার উপযুক্ত শাস্তি পেতে, ঠিকানা পেয়ে সাথে সাথে সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে সদর কোতোয়ালী থানায় হাজির হয়ে মামলা দায়ের করি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited