বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা


মোঃ আলী আজগর    |    ০১:২৪ এএম, ২০২১-০৩-১৭

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০টার সময় বিলাইছড়ি শিল্পকলা একাডেমি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ৭১ বিশিষ্ট নতুন কমিটির পরিচিতি সভা এবং মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয় । বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শহিদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সদস্য অমর কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সদস্য জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি রাসেল মার্মা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সহ সভাপতি সাথোয়াই মার্মা সহ সকল অঙ্গসংগঠন ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ।