বিএনসিসি কর্ণফূলী রেজিমেন্টের উদ্যোগে রাঙামাটি শহরে সচেতনতামূলক র‌্যালী


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৫১ পিএম, ২০২১-০৩-১৬

বিএনসিসি কর্ণফূলী রেজিমেন্টের উদ্যোগে রাঙামাটি শহরে সচেতনতামূলক র‌্যালী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা সেবা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি শহরে গণসচেতনতামূলক র‌্যালী করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। 

বিএনসিসি কর্ণফূলী রেজিমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত গণসচেতনতামূলক এই র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। মঙ্গলবার বিকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি’র শতাধিক ক্যাডেটসহ স্থানীয়দের অংশগ্রহনে কলেজগেট থেকে রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক এই র‌্যালীতে ওই এলাকার জনসাধারণ ও পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। র‌্যালী ও মাক্স বিতরণ কার্যক্রমে শতাধিক ক্যাডেট অংশগ্রহন করেন।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বিএনসিসি একটি সরকার রিলিটেড প্রতিষ্ঠান। এই সংস্থাটির মাধ্যমে সুশৃঙ্খল ট্রেনিং গ্রহণের মাধ্যমে কলেজ-বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

বিএনসিসি থেকে প্রাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাডেট প্রস্তুতি গ্রহন করতে পারে। সেনাবাহিনীতে যেসকল প্রশিক্ষণ দিয়ে থাকে সেসব প্রশিক্ষণই বিএনসিসিতে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেটদের সফলতা কামনা করছি। 

এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটিস্থ ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মো.ইব্রাহিম খলিল-জি,আর্টিলারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো.শরীফুজ্জামান, সেকেন্ড লেফটেন্যান্ট মো.ইব্রাহিম খলিল, পিইউও আবু তালেব, পিইউও জ্যাবিন চাকমাসহ বিএনসিসি সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ এবং বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।