নিজস্ব প্রতিবেদক | ১১:৫১ পিএম, ২০২১-০৩-১৬
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা সেবা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি শহরে গণসচেতনতামূলক র্যালী করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
বিএনসিসি কর্ণফূলী রেজিমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত গণসচেতনতামূলক এই র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। মঙ্গলবার বিকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি’র শতাধিক ক্যাডেটসহ স্থানীয়দের অংশগ্রহনে কলেজগেট থেকে রাঙামাটি সদর উপজেলা সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক এই র্যালীতে ওই এলাকার জনসাধারণ ও পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। র্যালী ও মাক্স বিতরণ কার্যক্রমে শতাধিক ক্যাডেট অংশগ্রহন করেন।
র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, বিএনসিসি একটি সরকার রিলিটেড প্রতিষ্ঠান। এই সংস্থাটির মাধ্যমে সুশৃঙ্খল ট্রেনিং গ্রহণের মাধ্যমে কলেজ-বিশ^বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
বিএনসিসি থেকে প্রাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাডেট প্রস্তুতি গ্রহন করতে পারে। সেনাবাহিনীতে যেসকল প্রশিক্ষণ দিয়ে থাকে সেসব প্রশিক্ষণই বিএনসিসিতে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে বিএনসিসি ক্যাডেটদের সফলতা কামনা করছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটিস্থ ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মো.ইব্রাহিম খলিল-জি,আর্টিলারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো.শরীফুজ্জামান, সেকেন্ড লেফটেন্যান্ট মো.ইব্রাহিম খলিল, পিইউও আবু তালেব, পিইউও জ্যাবিন চাকমাসহ বিএনসিসি সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ এবং বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited