জুরাছড়িতে অস্ত্রসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১১ এএম, ২০২১-০৩-১৬

জুরাছড়িতে অস্ত্রসহ আটক ১

জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

জানা যায়, ৭ বীর জুরাছড়ি জোন সদর এর আওতাধীন লুলাংছড়ি টিওবিতে ধন বিকাশ চাকমার চলাফেরা সন্দেহ হলে ডেকে আনার পর জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজেকে জেএসএস মুলদলের সদস্য বলে দাবি করে।

এসময় উক্ত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী  ঘন্টিছড়ায় আটককৃত ব্যাক্তির বাড়ীতে ক্যাপ্টেন আহমেদ রুবায়েত তানভীর আনান এর নেতৃত্বে একটি টহল দল তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় তৈরি ২টি এলজি, ১৫ রাউন্ড বুলেট গান পাউডার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রক্রিয়া চলমান।