স্মৃতিবিন্দু চাকমা | ১১:৩১ পিএম, ২০২১-০৩-১৫
রাঙামাটি পার্বত্য জেলার দূর্গম একটি উপজেলার নাম জুরাছড়ি,রাঙ্গামাটি সদর হতে ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে নৌপথে জুরাছড়ি উপজেলায় আসতে হয়। এ উপজেলার বর্তমান জনসংখ্যা ৩৫ হাজারের মত ।
উন্নয়নের দিক থেকে জুরাছড়ি উপজেলা অনেকটা পিছিয়ে রয়েছে। ১৯৭৬ সালে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হলেও দীর্ঘ অপেক্ষার পর ২০২০ সালে ১৪ই ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবসে জুরাছড়ি প্রথম সফর করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি মহোদয়। তখনকার সময়ে জুরাছড়ি আপামর জনগণ চেয়ারম্যান মহোদয়কে কাছে পেয়ে নানান উন্নয়নের স্বপ্ন দেখেন। সেদিন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন- জুরাছড়ি উপজেলার প্রতি তাদের যে একটা ভুল ভ্রান্ত ধারনা ছিল, বাস্তবে তা নয়।
সেদিন আরো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বলেছিলেন জুরাছড়ি উপজেলাধীন ৩নং মৈদং ইউনিয়নে মৈদং মুখ ব্রীজটি সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হবে।
এ উপজেলার বিদুৎ সংযোগ থাকলেও মাত্র সুবিধা ভোগ করতে পারবে ১০%,বাকীদের কাছে কখনো বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভবহীন,একমাত্র অবলম্ভন হচ্ছে সৌর বিদুৎ। মাননীয় প্রধানমন্ত্রী মুজিব শত বর্ষ উপলক্ষে একটি ঘোষনা করেছিলেন যেখানে বিদুৎ নেই সেখানে সৌর বিদুৎ ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু জুরাছড়ি উপজেলার বাস্তবে তথ্য চিত্র দেখলে এখনো ৫০ ভাগ লোক সৌর বিদুৎ সুবিধা থেকে বঞ্চিত।
২০২০ সালে জুরাছড়ি সফরকালে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেছিলেন, অন্যান্য উপজেলা থেকে জুরাছড়ি এখনো বহু পিছিয়ে রয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন রোর্ড কর্তৃক যতটুকু সম্ভব এখানকার উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে।
জুরাছড়ি উপজেলার মধ্যে যারা পাহাড়ে বসবাস করেন তাদের চৈত্রমাস আসলে যেন কাল হয়ে দাড়াঁয়, এখন পাহাড়ে প্রচুর পানির সমস্যা,ঘন্টাকে ঘন্টা অতিক্রম করে গৃহিনীরা পানি সংগ্রহ করে নিয়ে আসেন। এসব সমস্যা নিরসনের লক্ষ্যে একমাত্র এগিয়ে আসতে পারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। সম্প্রতি জুরাছড়ি ইউনিয়নের কুকিছড়া,৩নং মৈদং ইউনিয়নে আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বাদল হাটছড়া,বেলতলা গ্রামে গিয়ে দেখা মিলে একটি ছোট কুয়া থেকে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাধ্য হয়ে পানি ব্যবহার করতে হচ্ছে তাদের।
উক্ত এলাকার স্থানীয় এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যেমে স্বাস্থ্যকর পানি সুব্যস্থা করণের জন্য জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, তাদের সমস্যা নিরসন করতে হলে প্রয়োজন বড় ধরণের বরাদ্ধ, যা প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। এক্ষেত্রে যদি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তথা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এগিয়ে আছে তাহলে দূর্গম জুরাছড়ি উপজেলার জনগণের ভাগ্য চিত্র পরিবর্তণ ঘটবে।
৩ জানুয়ারী ২০২১ সালে সাবেক প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই - প্রু চৌধুরী জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় উদ্ধোধন এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে সুবলং খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন উদ্ধোধন করেন। ঐ সময় দীপংকর তালুকদার এমপি জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ৩ লক্ষা টাকা আর্থিক অনুদান দেওয়ার আশ^াস সহ জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই-প্রু চৌধুরী জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়কে দৃশ্যমান করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আশ^স্ত করেছিলেন।
জুরাছড়িবাসীর একটাই স্বপ্ন সারাদেশ যেভাবে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে জুরাছড়ি উপজেলা ও কখনো পিছিয়ে থাকবেনা,উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা। সুধীজনেরা মনে করেন উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি,পরিবেশ পরিস্থিতি বজায় থাকলে জুরাছড়ি উপজেলার চিত্র কিছুতা পরিবর্তন হতে পারে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited