নিজস্ব প্রতিবেদক | ০৮:০৫ পিএম, ২০২১-০৩-১৫
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোড় করে ধর্ষণের অভিযোগে মো. সুমন মিয়া (১৯)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ। রোববার (১৪ মার্চ) দিবাগত রাতে নতুন বাজার সংলগ্ন স্বর্ণটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন ওই এলাকার মোরশেদ মিয়ার ছেলে। সে পেশায় একজন দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।
রাতে বাড়িতে একা পেয়ে ঐ স্কুল ছাত্রীকে জোড় করে ধর্ষণের দায়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। রাতেই স্বর্ণটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ওসি নাছির উদ্দীন জানান, ধর্ষণের শিকার ঐ ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণিতে পড়ে। ঐ যুবক প্রায়ই ভুক্তভোগী স্কুলছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে জোড় করে ধর্ষণ করে সুমন। আজ দুপুরে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited