অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রোমান


নুরুল ইসলাম    |    ০৫:৫২ পিএম, ২০২১-০৩-১৫

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রোমান

রাঙামাটি শহরের কাঠালতলীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ টি পরিবারের পাশে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরন করেছে মুক্তিযুদ্ধে অবদান রাখা মহসিন পরিবারের কনিষ্ঠ সন্তান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  শহীদুজ্জামান মহসিন রোমান।

সোমবার বিকালে রোমানের ব্যাক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের  গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরন করা হয়।

এসময় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গ্বেশর চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন,জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও রেড ক্রিসেন্টের কার্যকরী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাপ্পা,সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গ্যাস সিলিন্ডার ও চুলা পেয়ে ক্ষতিগ্রস্তরা শহীদুজ্জামান মহসিন রোমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।