রাঙামাটিতে ভোক্তা অধিকার দিবস ২০২১ পালিত


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২১ পিএম, ২০২১-০৩-১৫

রাঙামাটিতে ভোক্তা অধিকার দিবস ২০২১ পালিত

মুজিববর্ষে শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়ির ব্যবসায়ী কল্যান সমিতির নেতাকর্মী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।