ওমর ফারুক সুমন | ০১:৫৭ পিএম, ২০২১-০৩-১৪
রাঙ্গামাটির বাঘাইছড়িতে দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিম খানার ৩য় বার্ষিক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় মডেল মসজিদের নির্মানাধিন ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়। মহা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ওসি বাঘাইছড়ি আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামিলীগের ভার্প্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর আয়োজনে এই বার্ষিক ইসলামি মহা সম্মেলনে প্রধান ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহম্মদ সাহেব, পিন্সিপাল মাদসাতুল আসআদ আল ইসলামিয়া, খতিব বায়তুল আবরার জামে মসজিদ, গেন্ডারিয়া ঢাকা ও নির্বাহী পরিচালক কলরব। বিশেষ ওয়াজিন হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান সাহেব, যুগ্ন নির্বাহী পরিচালক কলরব ও হযরত হাফেজ মাওলানা সাইফুল রহমানী সাহেব, সাবেক ইমাম রিয়াদ সৌদিআরব, মাহফিলে সভাপতিত্ব করেন মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরাতুল আল্লামা মোহাম্মদ আবদুল কাদের সাহেব। ইসলামী এই মহা সম্মেলনে বৃহত্তর মুসলিম ব্লক সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন, পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। ইসলামি এই মহাসমাবেশ পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited