কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে প্রাণ গেল পর্যটকের!


নূর হোসেন মামুন    |    ১০:০০ পিএম, ২০২১-০৩-১১

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে প্রাণ গেল পর্যটকের!

রাঙামাটির কাপ্তাইয়ে অাবারও বন্যহাতির অাক্রমণে প্রাণ গেল অভিষেক পাল (২১) নামের এক পর্যটকের।বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯ টায় কাপ্তাই-অাসামবস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অভিষেকের ফেনীর মাস্টার পাড়ার সুধাংশু বিকাশ পালের ছেলে। সে ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।

নিহত অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন,কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক থেকে ৬ বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিক্সায় রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলে কামাইল্লাছড়ি এলাকায় ২টি বন্যহাতির মুখোমুখি হন। 

এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর সময় একটি হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে পথেমধ্যে মারা যায় যায় সে'।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, হাসপাতালে আনার আগেই মারা যায় অভিষেক নামের ওই পর্যটক। পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। 

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার বলেন, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে আবারো পর্যটকের মৃত্যু হয়েছে।