নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ গুরুতর আহত ৪


মেহেরাজ হোসেন সুজন    |    ১২:০৬ পিএম, ২০২১-০৩-১১

নানিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ গুরুতর আহত ৪

নানিয়ারচরের ঘিলাছড়ি ভূইয়াদম এলাকায় ট্রাক - সিএনজি সংঘর্ষে ইউপি সদস্যসহ চারজন আহত হয়েছে।

সিএনজি চট্টমেট্টো থ (১২-৩৮৮৯) রাঙামাটির দিকে গমনের সময় অজ্ঞাত এক ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক খাগড়াছড়ি জেলার বিরাজ মোহন চাকমার ছেলে বাইগো চাকমা (৩০), নানিয়ারচর ৩নং বুড়িঘাট ইউনিয়নের ইউপি সদস্য নেকজান বেগম (৪৫), নানিয়ারচর বগছড়ি এলাকার দুলু চাকমার ছেলে চন্দ্র লাল চাকমা (৪৫) এবং নানিয়ারচর তৈচাকমা পাড়ার রাজেন্দ্র লাল চাকমার ছেলে মিলন বিকাশ চাকমা (৪০) ঘটনাস্থলেই আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প্রতিবার সকাল ৯.৩০ এর দিকে নানিয়ারচর ঘিলাছড়ি এলাকার ভুইয়াদম পাড়া নামক স্থানের খাগড়াছড়ি-রাঙামাটি রোডে একটি ট্রাক ও সিএনজি সংঘর্ষে সিএনজিতে থাকা ড্রাইভার যাত্রী উভয়েই গুরতর আহত হয় এবং স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে এখনো ট্রাক বা সি এন জি কিছুই পাওয়া যায় নি এবং ট্রাক-সিএনজি দুর্ঘটনার তদন্ত অব্যাহত আছে বলে জানান নানিয়ারচর থানা এ এস আই মোঃ আলমগীর হোসেন।