নিজস্ব প্রতিবেদক | ০২:২৬ এএম, ২০২১-০৩-১১
মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম তালুকদার সাক্ষরিত প্রেরিত বিজ্ঞপ্তিতে আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ কার্যকরী কমিটির নির্বাচনী তফসিল সমাজসেবা বিধিমালা সমিতির গঠনতন্ত্র (সংশোধিত) অনুচ্ছেদ-১২ ধারা ১৮ মোতাবেক ঘোষনা করা হয়।
ঘোষিত তফসিল অনুসারে সমিতির কার্যালয়ে মনোনয়ন পত্র বিতরন করা হবে ১১ই মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত।(সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত)।
মনোনয়পত্র দাখিলের শেষ সময় ১৫ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ মার্চ সকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের আপিল আবেদন দাখিল ২০ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।দাখিলকৃত আপিল বিষয়ে শুনানী গ্রহন ও নিষ্পত্তি ২৩ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৬ মার্চ সকাল ১১টা পর্যন্ত।প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২৭ মার্চ সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত।ভোট গ্রহন ১০ এপ্রিল সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এবং ভোট গননা শেষে ওইদিনই ফলাফল ঘোষনা করা হবে।
সভাপতি(১টি),সহ-সভাপতি(১টি),সাধারন সম্পাদক(১টি),সহ সাধারন সম্পাদক(১টি),সাংগঠনিক সম্পাদক(১টি),অর্থ সম্পাদক(১টি),কার্যকরী সদস্য(৩টি) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৮ বছর বয়স পূর্ন না হলে,কোন ফৌজদারী অপরাধের কারনে দোষী সাব্যস্থ হয়ে ২ বছর বা ততোধিক মেয়াদের জন্য কারাদন্ড দন্ডিত হয়ে থাকলে এবং কারাভোগের পর ৫ বছর সময় অতিবাহিত না হয়,সমিতি বা সরকারী বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান কতৃক ঋন খেলাপী হলে নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা এমনটাই শর্তাবলীতে উল্লেখ করা হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited