মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৬ এএম, ২০২১-০৩-১১

মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম তালুকদার সাক্ষরিত প্রেরিত বিজ্ঞপ্তিতে  আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ কার্যকরী কমিটির নির্বাচনী তফসিল সমাজসেবা বিধিমালা সমিতির গঠনতন্ত্র (সংশোধিত) অনুচ্ছেদ-১২ ধারা ১৮ মোতাবেক ঘোষনা  করা হয়।

ঘোষিত তফসিল অনুসারে সমিতির কার্যালয়ে মনোনয়ন পত্র বিতরন করা হবে ১১ই মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত।(সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত)।

মনোনয়পত্র দাখিলের শেষ সময় ১৫ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ মার্চ সকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের আপিল আবেদন দাখিল ২০ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।দাখিলকৃত আপিল বিষয়ে শুনানী গ্রহন ও নিষ্পত্তি ২৩ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৬ মার্চ সকাল ১১টা পর্যন্ত।প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২৭ মার্চ সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত।ভোট গ্রহন ১০ এপ্রিল সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এবং ভোট গননা শেষে ওইদিনই ফলাফল ঘোষনা করা হবে।

সভাপতি(১টি),সহ-সভাপতি(১টি),সাধারন সম্পাদক(১টি),সহ সাধারন সম্পাদক(১টি),সাংগঠনিক সম্পাদক(১টি),অর্থ সম্পাদক(১টি),কার্যকরী সদস্য(৩টি) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৮ বছর বয়স পূর্ন না হলে,কোন ফৌজদারী অপরাধের কারনে দোষী সাব্যস্থ হয়ে ২ বছর বা ততোধিক মেয়াদের জন্য কারাদন্ড দন্ডিত হয়ে থাকলে এবং কারাভোগের পর ৫ বছর সময় অতিবাহিত না হয়,সমিতি বা সরকারী বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান কতৃক ঋন খেলাপী হলে নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা এমনটাই শর্তাবলীতে উল্লেখ  করা হয়।