রাঙমাটিতে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়


মাসুদ পারভেজ নির্জন    |    ০৪:৩৭ পিএম, ২০২১-০৩-১০

রাঙমাটিতে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়

রাঙমাটি সদর উপজেলার কর্মরত সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান,কোতোয়ালী থানার ওসি(তদন্ত) খান নুরুল ইসলাম,পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশর চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার সহ অন্যান্যরা।

সভা শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা পরিদর্শন করেন।