নানিয়ারচরে উপজেলা পরিষদের মাস্ক বিতরণ 


মেহেরাজ হোসেন সুজন    |    ০২:৫২ পিএম, ২০২১-০৩-১০

নানিয়ারচরে উপজেলা পরিষদের মাস্ক বিতরণ 

দুর্গম উপজেলা নানিয়ারচরে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ কর্মসূচীর পালন করল নানিয়ারচর উপজেলা পরিষদ । বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা এর শুভ উদ্ধোধনের মাধ্যমে মাস্ক বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।

অন্যান্যদের মধ্য উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক এর উপস্থিতিতে এ-সময় নানিয়ারচর উপজেলা সদর বাজার,ইসলাম্পুর, বগাছড়ি,এতিম খানা,সহ উপজেলার বিভিন্ন এলাকায় উক্ত কর্মসূচীর পালন হয়।

মাস্ক বিতরণ চলাকালীন সময় দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের মাঝে মাক্স পড়ার সঠিক নিয়ম দেখিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,করোনা ভাইরাস এখনো আমাদের থেকে বিদায় নেয় নি,উপযুক্ত সকলে টিকা গ্রহন ও করোনা প্রতিরোধে সকল নিয়ম অনুসরণ করতে হবে।