ওমর ফারুক সুমন | ০২:৪৭ পিএম, ২০২১-০৩-১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহড়ী অধ্যুষিত পাঁচ গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে ফলে গ্রামের শতাধিক পাহাড়ী পরিবারের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
একটু খাবার পানির আশায় এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরেও মিলছে না এক কলসি বিশুদ্ধ পানি। ফলে জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়েই খাল ও ঝিরি ঝর্নার পানি খেতে হচ্ছে প্রকৃতিক এসব ঝিরিঝর্ণা শুকিয়ে পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিলছেনা পর্যাপ্ত পানিও ।
উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের পাঁচ গ্রাম জীবতলী, ছন খোলা আদাম, রাবার বাগান, কচুছড়ি, শান্তি পুর বনবিহার এলাকার শতাধিক পাহাড়ী পরিবারে চলছে এই তীব্র পানির সংকট । দুষিত ঝিরিঝর্নার পানি পান ও ব্যাবহারে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত ও চরম স্বাস্থ্য ঝুঁকিতে পরছে গ্রামের শিশু ও বৃদ্ধ মানুষ।
উক্ত গ্রামে সরকারি ভাবে দুইটি রিংওয়েল বসানো হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে তলদেশে মাটি ভরাট হয়ে এক প্রকার অকেজো হয়ে পরেছে। স্থানীয় দের দাবী সরকারি সহায়তায় দ্রুত্ব গভীর নলকূপ বসানোর উদ্যোগ নেওয়া না হলে বিশুদ্ধ পানির সংকটে এসব এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পরবে।
বাঘাইছড়ি উপজেলার জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী আবদুল রাজ্জাক জানান মানুষের নিরাপদ খাবার পানি সরবরাহ আমাদের মূল কাজ, এটি একটি চলমান প্রক্রিয়া তবে এই সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। যেহেতু পাহাড়ী এলাকা আর ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য অনেক খরচ ও সময় সাপেক্ষ ব্যাপার দূর্গম এলাকা হওয়ায় সব জায়গায় যাওয়াও যায়না তাই পর্যায়ক্রমে সব এলাকায় খাবার পানির সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এরইমধ্যে পাহাড়ী গ্রাম গুলোতে বিশুদ্ধ খাবার পানির সরবরাহের আশ্বাস দিয়েছেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited