অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ প্রদান


শাহ আলম    |    ০৫:৩০ পিএম, ২০২১-০৩-০৯

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে  কাঠ ব্যবসায়ী সমিতির নগদ অর্থ প্রদান

রাঙামাটি পৌর এলাকার কাঁঠালতলীর মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করেছে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

মঙ্গরবার (০৯মার্চ২১) সকার ১১টায় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত পরিষদের উদ্যোগে ও অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সভাপতি হাজী মো: আজম খান চৌধুরী ও সাধারণ সম্পাদক শাওন ফরিদ উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন।

এসময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সহ-সাধারন সম্পাদক পদে হাজী মো: বখতেয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে মো: শহীদুল্লাহ কাজল, সমাজ সেবা ও উন্নয়ন সম্পাদক পদে মো: লোকমান হাকিম হীরা, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো: নুরুল ইসলাম ও অত্র সমিতির কার্যকরি পরিষদের সদস্য মোঃ আরফান আলী, মোঃ আলমগীরসহ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১.৪০মিনিটে অগ্নিকান্ডের ঘটনায় ঘটে। সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের দীর্ঘ ২ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। এসময় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।