এম এইচ ইকবাল | ০৮:০৭ পিএম, ২০২১-০৩-০৭
রাঙামাটির কাউখালী উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
৭ই মার্চ রবিবার বিকাল ৩টায় কাউখালী উপজেলার মিনি মার্কেট সমাজ কল্যাণ অফিসে আলোচনা সভার আয়োজন করেন কাউখালী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যচিংমং মারমার সঞ্চালনায় কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ক্যজাই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: বেলাল উদ্দিন, সুইবাই রোয়াজা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক খইচাবাই তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশিপ্রু মারমা, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলমসহ কাউখালী উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন।
এ সময় বক্তারা বলেন- শেখ মুজিবুর রহমান যদি ঐতিহাসিক ৭ই মার্চ জাতির উদ্দেশ্য ভাষণ না দিতো হয়তো আজ আমরা এই স্বাধীন দেশ পেতাম না। ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য স্ব স্ব অবস্থান থেকে কাজ করার সবার প্রতি আহ্বান জানানো হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited