আইয়ুব চৌধুরী | ০৭:০৪ পিএম, ২০২১-০৩-০৪
পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদাচ্ছের। সেই সাথে সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বৃদ্ধির কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজস্থলী উপজেলাধীন ২নং গাইন্দ্যা ইউনিয়নে অবস্থিত প্রায় ৯ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাজস্থলী উপজেলায় নতুন থানা ভবন উদ্ভোধন ও হস্তান্তরকালে এ কথা বলেন।
এ সময় পুলিশ সুপারের সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মারুফ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার ছুফীউল্লাহ, মোঃ মাঈন উদ্দিন রওশন আরা রব ও রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক, থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান সহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম পর্যটনের জন্য সম্ভাবনাময় এলাকা। বিশেষ করে রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যাছড়ি, বলিপাড়া ও সীমান্ত সড়ক বয়ে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন উল্লেখ করার মত। এ অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করা গেলে পর্যটক এবং বিনিয়োগ বাড়বে বলে তিনি জানান।
শান্তি চুক্তি প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) সাথে রুদ্রতার বৈঠকে পার্বত্য চুক্তিতে যেসব সমস্যা রয়েছে তা দুর করা হচ্ছে বলে জানান।
কোন এলাকাকে বাদ দিয়ে নয় আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। উন্নয়ন হবে এক সাথে। এরাজস্থলী উপজেলায় মাদক, সন্ত্রাস নির্মুল করে আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে হবে। নইলে অদুর ভবিষ্যৎ এ পার্বত্য অঞ্চলে উন্নয়ন সম্ভাবনা নয় বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরে ৯ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের টেন্ডারকৃত মডেল থানাটি গ্রহন করে নেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited