স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ র‍্যালি


শহিদুল ইসলাম হৃদয়    |    ০১:৩৬ পিএম, ২০২১-০৩-০৩

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রাঙামাটিতে ছাত্রলীগের আনন্দ র‍্যালি

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ছাত্রলীগের আনন্দ র‍্যালি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাঙামাটিতে আনন্দ র‍্যালি করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে পৌরসভার সামনে থেকে একটি  আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সামনে এসে র‍্যালিটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অপু শ্রী, লেপচা ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা সহ আরো অনেকে।