স্মৃতিবিন্দু চাকমা | ০১:০০ পিএম, ২০২১-০২-২৮
এক নং জুরাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যেবালুখালী গ্রাম থেকে আমতলী পাড়া পর্যন্ত প্রতিবছর কাচা রাস্তাটি সংস্কার করেন এলাকাবাসী। প্রতিবছরের ন্যায় এ বছরও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা’র আর্থিক সহযোগিতায় রাস্তাটি সংস্কার করে যাচ্ছেন এলাকাবাসী।
প্রতিবছর রাস্তাটি পাঁয়ে হাটার উপযোগী করার লক্ষ্যে প্রায় ৫০ হাজার টাকা মত খরচ করতে হয় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীর সহযোগিতায়,রাস্তাটি সরকারি সহযোগিতায় পাকা করা হলে তাহলে এলাকার জনগণ উপকৃত হবে। এ মূহর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান সরকার যখন খুলে দিবে তখন এ রাস্তা দিয়ে শত শত শিক্ষার্থী যাতায়াত করবে। রাস্তাটি অতিব জনগুরুত্ব পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন।
ইউপি সদস্য রিকো চাকমা জানান, প্রতিবছর আমাদের ভোগান্তির থেমে নেই , বিগত বছরও সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা আমাদের কষ্ট দেখে রাস্তাটি সংস্কার করার জন্য কিছু আর্থিক সহযোগিতা দিয়ে ছিলেন,ঠিক এবারো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য আমাদের এলাকাবাসীর জন্য আর্থিক সহযোগিতার দিয়েছেন এজন্য আমরা এদের প্রতি কৃতজ্ঞ। তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের রাস্তাটি পাকা করে দেন তাহলে ভবিষ্যতে এমন দূর্ভোগ পোহাতে হবেনা এলাকাবাসীর।
সাবেক ছাত্রলীগ সভাপতি রিকু চাকমা থেকে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্ব পূর্ণ, কয়েকটি গ্রামের মানুষ এ রাস্তাদিয়ে হাট বাজার এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। বর্তমান সরকার যেহেতু দৃশ্যমান উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে,আশাকরি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ কাজটির জন্য সু নজরে নিবে।
ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা জানান, যতটুকু সম্ভব প্রতিবছর রাস্তাটি সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা দিয়ে থাকি,পরিষদে সীমিত বরাদ্ধ, ইউনিয়ন পরিষদের রাস্তাটি পাকা করা সম্ভব নয়, রাস্তাটি পাকা করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অথবা উন্নয়ন বোর্ড এগিয়ে আসতে হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited