হাটহাজারী প্রতিনিধি | ০৭:৫২ পিএম, ২০২১-০২-২৬
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত থেকে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
পৃথক অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার জাল জব্দ করেন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া গত কয়েক দিন হালদা নদীতে পৃথক পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এ সময় আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকার নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১২টা নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং ইঞ্জিন ধ্বংস করা হয়। ইউএনও রুহুল আমিন বলেন,হালদা নদী রক্ষার্থে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করতে হয়।
খবর পেলে যেখানে থাকিনা কেন দ্রুত অভিযানে হালদা নদীতে চলে আসতে হয়। দিবারাত্রী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে হয়েছে নদীতে। মা মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited