পাঁচ দফা দাবি নিয়ে বাঘাইছড়িতে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৯:১৪ পিএম, ২০২১-০২-২৫

 পাঁচ দফা দাবি নিয়ে বাঘাইছড়িতে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

রাঙামাটির বাঘাইছড়িতে পাঁচ দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় পরিষদের নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পার্বত্য নাগরিক পরিষদের বাঘাইছড়ি  সভাপতি আবুল কাইয়ু। বক্তব্য তিনি ৫ দফা দাবী তুলে ধরেন। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, বাঘাইছড়ির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন করতে হবে, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা ও বাঘাইছড়ির  বিভিন্ন মার্কেটে মার্কেটে নিরাপত্তা জোরদার করতে হবে, উপজেলা পরিষদ সহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনতে হবে,  পাহাড়ের সন্ত্রাসীদের হাতে নিহত সকল হত্যাকান্ডের বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের  উপজেলা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ সকল কর্মীবৃন্দ। গত বুধবার দুপুরে উপজেলা পরিষদে ঢুকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের কক্ষে জেএসএস সংস্কার দলের নেতা ও ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা এই ঘটনায় জেএসএস সন্তু লারমা দলকে দায়ী করে বিবৃতি দেয় জেএসএস সংস্কার দলের সাধারণ সম্পাদক ঝসি চাকমা। এই ঘটনায় এখনো কাওকে আটক করা সম্ভব হয়নি তবে ২৪ ঘন্টা পার হলেও আতঙ্ক কাটেনি।