বোরহান হত্যার প্রতিবাদে নানিয়ারচর প্রেসক্লাবের মানববন্ধন


মেহেরাজ হোসেন সুজন    |    ০৩:২৯ পিএম, ২০২১-০২-২৫

বোরহান হত্যার প্রতিবাদে নানিয়ারচর প্রেসক্লাবের মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মেরাজ উদ্দিন এর বাসায় সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে নানিয়ারচর প্রেসক্লাবের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নানিয়ারচর বাজার চৌ রাস্তা মোড়ে নানিয়ারচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাঙামাটি প্রত্রিকার নানিয়ারচর প্রতিনিধি মাহাদী ইমাম এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর প্রেস ক্লাব অর্থ বিষয়ক সম্পাদক ও সি,এইস,টি,টিভি নিজস্ব প্রতিবেদক গোলাম মোস্তফা, নানিয়ারচর প্রেস ক্লাব দপ্তর সম্পাদক ও বিবিসি ২৪ এর নানিয়ারচর প্রতিনিধি তুফান চাকমা, প্রেস ক্লাব সিনিয়র সদস্য ও রাঙামাটি নিউজ ২৪ এর নানিয়ারচর প্রতিনিধি ওমর ফারুক দেওয়ান।

সভায় ৭১ টিভি ও দৈনিক গিরি দর্পন প্রত্রিকা নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ও নানিয়ারচর প্রেস ক্লাব সদস্য মেহেরাজ হোসেন সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় সাংবাদিকরা নোয়াখালীর সাংবাদিক মুজাক্কিরের খুনীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।