নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা


মেহেরাজ হোসেন সুজন    |    ০৪:৪৪ পিএম, ২০২১-০২-২৪

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা

সম্প্রতি নানিয়ারচরে পাহাড় কাটা নিয়ে প্রশাসন আরো কঠোর এবং দোষীদের  উপযুক্ত ব্যাবস্থা নিবো ও যার যার স্থান থেকে অপরাধের বিপক্ষে ঘটনা ঘটার আগে প্রশাসনকে  অবগত করবেন প্রশাসন সব সময় পাশে থাকবে বলে জানিয়েছেন মাসিক আইন শৃঙ্খলা সভার বক্তারা।

নানিয়ারচরে ২৪ ফ্রেব্রুয়ারী (বুধবার)  সকাল ১১.০০ টায় নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,রাঙামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, নানিয়ারচর জোন প্রতিনিধি সার্জেন্ট মোঃ- আহসান হাবিব, নানিয়ারচর থানা প্রতিনিধি এস আই প্রনব আচার্য্য সহ প্রমূখ।