রাইখালীতে সরকারের উন্নয়ন নিয়ে  তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক


নূর হোসেন মামুন    |    ১২:৩৪ এএম, ২০২১-০২-২৪

রাইখালীতে সরকারের উন্নয়ন নিয়ে  তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

কাপ্তাইয়ের রাইখালীতে তথ্য অফিসের উদ্দ্যোগে সরকারের ১০টি উন্নয়ন নিয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক সুকলা বণিক। কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন রাইখালী ইউপি সদস্য এনামুল হকসহ আরও অনেকে।