নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৭ পিএম, ২০২১-০২-২১
শেখ হাসিনার নির্দেশে করোনা টিকা নিন,সুস্থ থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন এই নির্দেশ পালনে প্রতিটি জেলার ন্যায় রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন চালু করে। রবিবার সকালে শহরে পৌর ট্রাক টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ের সাথে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়েছে। যে কেউ চাউলে ফ্রিতে এই রেজিস্ট্রেশন করতে পারবেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দিন বলেন,স্বেচ্ছাসেবক লীগের কাজ হলো স্বেচ্ছায় কিছু একটা করা। আওয়ামী লীগ জেলা সভাপতি জননেতা দীপংকর তালুকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী মুছা মাতব্বরের নেতৃত্বে পার্বত্য জেলা রাঙামাটিতে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামীতেও তা বজায় থাকবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আমরা ফ্রিতে সাধারণ জনগণকে কোভিড-১৯ করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তাই এসুযোগ থেকে কেউ বাদ যাবেন না। স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে আছে আগামীতেও থাকবেন।
২১ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে এই মহৎ কাজটি করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদ,মিটু,সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম,প্রচার সম্পাদক শাকিবুল হাসান,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ত্রিদিপ বড়–য়া টিপু, রুপন দাশ সহ আরও অনেকে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited