কবিতা-বসন্তের আগমনে


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১২ পিএম, ২০২১-০২-১৯

কবিতা-বসন্তের আগমনে

 

বসন্তের আগমনে

                        ✒এবি সোহেল

     ফাগুনের মোহনাতে বসন্তের আগমনীতে

শীতের সময়সীমার হয়েছে সমাপ্ত,

ঋতুতে কালের বিবর্তনে বছর ঘুরে

এলো ঋতুর রাজা বসন্ত।

ফাগুনেরই আগুনে

মন মাতানো সুগন্ধে বাসন্তী ফুলের ঘ্রাণে,

বৃক্ষরাজ নব যৌবনে সেজেগুজে

কোকিলের বসন্ত সুরে সুরেলা কণ্ঠে

গান শুনে যায়,মন আর ঘরে নাহি রয়

সুরেলা গলায় কোকিলের কুহুকুহু সুরে।

ফাগুনের আগমনে এলেই শুনি

বসন্তরাজার আগমনির ধ্বনি,

বসন্তের মাতাল হাওয়া লাগে যখন গায়

ব্যকুলতা সব মাতাল মনে হাওয়াতে উড়ে বেড়ায়।

ভালোবাসার রঙ্গে রঞ্জিত বসন্তের আগমনে

ফুটে ফুল ভালোবাসার সৌরভ ছিটিয়ে

গান গেয়ে যায় পাখি সুরে সুরে

বসন্তের আগমনে।